ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাবিনা খাতুনের হ্যাট্রিকে আজ সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। এই নিয়ে ষষ্ঠবারের মতো সাফ ফুটবলে অংশ নিলেন বাংলাদেশ দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। অসাধারণ এই পারফর্মেন্সের নেপথ্যে নিজের বিগত দিনের অভিজ্ঞতাকেই এগিয়ে রেখেছেন তিনি।
আজ দশরথ রঙ্গশালায় ম্যাচ জয়ের পর উচ্ছসিত সাবিনা বলেন,‘ আসলে সব সময় বলি যে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। আমার মনে হয় যে অভিজ্ঞতা আমার জন্য কাজে দিয়েছে। চেষ্টা করেছি মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার এবং সফল হয়েছি।’
সাবিনার ওই অভিজ্ঞতার প্রশংসা অবশ্য প্রতিপক্ষের কোচ আদিল রিজকিও করেছেন। বলেছেন,‘ সাবিনা অসাাধারণ একজন খেলোয়াড়। তিনি যে অভিজ্ঞতায় পরিপুর্ন সে বিষয়ে কোন সন্দেহ নেই। এটি ঠিক যে তার বিপক্ষে পরিকল্পনা করে কিছু করা কঠিন। তার পরিকল্পনার কাছে আমরা পরাজিত হয়েছি।’
প্রতিপক্ষ দলের কোচের প্রশংসার কথা শুনে সাবিনা বলেন,‘ প্রতিপক্ষ কোচ যদি বলে থাকেন যে আমার বিপক্ষে কোনো পরিকল্পনা কাজে আসেনা। তাহলে বলতে হয় সেটা অবশ্যই আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।’
নিজের এমন পারফর্মেন্সের পরও পরিপুর্ন তৃপ্ত নন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন,‘ এজন নিবেদিতপ্রান খেলোয়াড় কখনোই শতভাগ সন্তুস্ট থাকতে পারেন না। সব সময় মনে হয় আরো ভালো করা উচিৎ ছিল। আমার ক্ষেত্রেও তাই। চেস্টা থাকবে আগামীতে আরো ভালো কিছু করার।’
তবে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ম্যাচ জয়ের পর বেশ ভালো লাগছে বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন,‘ আমাদের প্রথম লক্ষ্য ছিল ম্যাচ জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করা। শেষ পর্যন্ত সেটা নিশ্চিত করেছি। আমরা সব সময় দেখি ভারত ও নেপাল কঠিন দল। কিন্তু আমাদেরও একটা লক্ষ্য আছে। আশা করি টুর্নামেন্টে ভালো খেলার সঙ্গে সঙ্গে এবার দেশবাসীকে একটা ভালো কিছু উপহার দিতে পারব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat