ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত হওয়ায় দেশে ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আজ মেহেরপুরে জেলা পর্যটন উন্নয়ন কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ প্রাকৃতিকভাবে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় একটি দেশ।  এমন প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের অনেক দেশেই বিরল।
তিনি বলেন, এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ইকো-ট্যুরিজম গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
এ সময় প্রতিমন্ত্রী পর্যটনের জন্য অবকাঠামো নির্মাণকালে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat