ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-০৮
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) এগিয়ে চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি কর্পোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডে গত ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩ তিন মাস খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস-এর বিশেষ এ কার্যক্রম চলবে। ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, প্রতিদিন নগরীর ৫টি করে ওয়ার্ডে ১০ টি ট্রাক দিনব্যাপি এ চাল ও আটা বিক্রি কার্যক্রম চালাবে। এদিকে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস কেন্দ্রে এসে আলাদা লাইনে দাঁড়িয়ে চাল নিতে পারবেন। টিসিবি কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে চাল পাবেন। তাই কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল প্রদান করা হচ্ছে। টিসিবির ফ্যামিলি কার্ডে ওএমএসে ১৫ দিনে পাঁচ কেজি করে মাসে ১০ কেজি চাল নিতে পারবে।
এ বিষয়ে নগরীর আগর পুর রোড ওএমএস চাল ক্রয় করতে আসা হাসিনা বানু, নাসরিন বেগম ও খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের-এর আওতায় চাল কিনতে পেরে খুশি। আমাদের দাবি এ ওএমএস কার্যক্রমটি যেন অব্যাহত থাকে।
এ বিষয়ে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, নগরীতে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠী বা এখাকার নি¤œ আয়ের মানুষের চাহিদা মেটাতে নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি ওএমএস’র প্রতিষ্ঠান চালু করতে পারলে ভালো হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat