ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। 
সাক্ষাতকালে তারা গণমাধ্যম ও বিপিজেএ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
স্পিকার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, সংসদ বিটকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। এসময় তিনি সুন্দরভাবে বিতর্কের ঊর্ধ্বে বিপিজেএ নির্বাচন-২০২২ অনুষ্ঠানের আয়োজন করায় প্রধান নির্বাচন কমিশনার ও গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদসহ নির্বাচন কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনাকালেও বিদায়ী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ খুবই সক্রিয়ভাবে কাজ করেছেন। এসময় তিনি সাংবাদিকদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন। 
ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।  
এসময় বিদায়ী কমিটির সভাপতি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা, নব-নির্বাচিত কমিটির সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat