ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্যে নবনির্বাচিত টরি লিডার এলিজাবেথ ট্রাস এমপিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এলিজাবেথ ট্রাস শিগগিরই যুক্তরাজ্য এবং উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।  
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার নিয়োগ আপনার দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের বিশ্বাস ও আস্থার প্রমাণ। 
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার অভিন্ন মূল্যবোধে গভীরভাবে নিহিত বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন যে, ‘বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে জোরদার সহযোগিতা সময়ের সঙ্গে সঙ্গে দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে।
তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে উল্লেখ করেন, সবকিছুর ঊর্ধ্বে যুক্তরাজ্যে বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নে অভিন্ন সম্পদ হিসাবে কাজ করছেন।
কমনওয়েলথভুক্ত দুটি দেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছে বলে ২০২২ সাল অত্যন্ত উল্লেখযোগ্য বছর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে তিনি এলিজাবেথ ট্রাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।
শেখ হাসিনা এলিজাবেথ ট্রাস এমপি’র সুস্বাস্থ্য, সুখ এবং অত্যন্ত দায়িত্বশীল পদে সাফল্য এবং যুক্তরাজ্যের জনগণের জন্য শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat