ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-০২
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার সদর উপজেলায় আজ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি-চালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের স্ত্রী নুসরাত জাহান হিমু (৩০) এবং জেলার গোপালপুর উপজেলার উত্তর বিলডোবা গ্রামের মৃত নঈম আলী মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমু তার শাশুড়ি ফরিদা বেগমকে চিকিৎসক দেখানোর জন্য ঘাটাইল থেকে সিএনজি-চালিত অটোরিকশাযোগে টাঙ্গাইল সদরে যাচ্ছিলেন। অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলামও ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের বহনকারি অটোরিকশাটি ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন।
অপরদিকে, নুসরাত জাহান হিমু ও তার শাশুড়ি ফরিদাসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে, শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হিমুকে ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নবীন সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat