ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-০১
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রন্ত হয়ে দুইজন মারা গেছেন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ২০ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 
আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৪ জন। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৭ জন। শনাক্তের হার ৬ দশমিক ৮০ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat