ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-০১
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আজ থেকে ওএমএস ও টিসিবি’র ভোক্তাদের মাঝে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে আটটায় শহরের বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপ সচিব ড. সাবিনা ইয়াসমিন।
এ সময় ড. সাবিনা ইয়াসমিন বলেন, খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ করে নি¤œ আয়ের জনগোষ্ঠীকে সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে এ কার্যক্রম সারাদেশে একযোগে শুরু করা হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সুবিধা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশিত এ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশীদ জানান, জেলার আটটি পৌরসভা এলাকায় সপ্তাহের পাঁচ কর্মদিবসে ২৯ জন ডিলারের মাধ্যমে এ কযর্ ক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পৌর এলাকায় প্রতিদিন ২টন –করে চাল বিক্রি করা হবে। কেজি চাল ৩০ টাকা দরে জনপ্রতি পাঁচ কেজি করে বিক্রি করা হবে। এ সময় টিসিবি’র কার্ডধারী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদানে তাদের জন্যে পৃথক একটি লাইন থাকছে। টিসিবি’র কার্ডধারী ব্যক্তিরা মাসে দু’বার অর্থাৎ ১০ কেজি চাল কিনতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat