ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি দুষ্কৃতকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত। 
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এই সভার আয়োজন করে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির তিনটি উপাধি রয়েছে। এরা দুষ্কৃতকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত। তারা মিথ্যাবাদী ও নালিশি পার্টি। এগুলোর ওপর ভর করে বিএনপি নেতারা মানুষকে বিভ্রান্ত করছে। 
বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা আরো বলেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। সাহস থাকলে রাজপথ দখল করেন। মনে রাখবেন রাজপথে আওয়ামী লীগের জন্ম। আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
বিএনপিকে গণশত্রু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্র, নির্বাচন কমিশন, সংবিধান মানে না। তাদের কথা একটাই। তারা হত্যার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। পাকিস্তানের প্রেতাত্মা হয়ে কাজ করতে চায়। আরেকটি ’৭৫ ঘটাতে চায় বিএনপি। 
সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইনসুর আলীর সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবীবুর রহমান সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat