ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিখাইল গর্বাচেভ মস্কোতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেওয়ার মধ্যদিয়ে ইতিহাসের পথ পরিবর্তন করেন। তিনি ২০ শতকের শীর্ষ রাজনৈতিক নেতাদের অন্যতম ছিলেন। খবর এএফপি’র।
রাশিয়ার বার্তা সংস্থা মঙ্গলবার তার মৃত্যুর কথা ঘোষণা করে। সংস্থাগুলো জানায়, ‘গুরুতর এবং দীর্ঘ অসুস্থতার পর’ মস্কোর কেন্দ্রস্থলের একটি হাসপাতালে গর্বাচেভ মারা যান।
১৯৮৫  থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা গর্বাচেভ যুক্তরাষ্ট্র-সোভিয়েত সম্পর্কের বরফ গলাতে সহায়তা করেন এবং তিনি বেঁচে থাকা শেষ স্নায়ু যুদ্ধ নেতা ছিলেন।
তার সময় তিনি ছিলেন প্রভাবশালী ব্যক্তিবর্গের অন্যতম। সোভিয়েত নেতা হিসেবে তার সংস্কার তার দেশকে রূপান্তরিত কওে এবং তিনি পূর্ব ইউরোপকে সোভিয়েত শাসনমুক্ত করার অনুমোদন দেন। 
তিনি ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
গত দুই দশকেরও বেশি সময় রাজনৈতিক আবহে কাটানো গর্বাচেভ ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর উত্তেজনা প্রশোমনে এবং এ বছরের গোড়ার দিকে মস্কো ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর ¯œায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তেজনা হ্রাসে তিনি ক্রেমলিন ও হোয়াইট হাউসের প্রতি মাঝেমধ্যেই সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন। 
এদিকে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে তার সম্পর্ক বিভিন্ন সময়ে খারাপ গেলেও গর্বাচেভের মৃত্যুর পর রাশিয়ার এ নেতা তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেন। 
ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রাশিয়ার বার্তা সংস্থাকে বলেন, ‘সকালে (পুতিন) তার পরিবার ও বন্ধুদের প্রতি শোক জানিয়ে টেলিগ্রাম বার্তা পাঠাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat