ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-৩০
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি কর্পোরেশনের কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা ও গভর্ন্যান্স উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নগর ভবনে সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এতে ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. জহিরুল ইসলাম ও জাইকা-সিফোরসি প্রকল্পের প্রধান উপদেষ্টা মিসেস নাওকু আনজাই।
গভর্ন্যান্স উন্নয়ন কর্মশালায় কৌশলপত্র ও কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সিটি গভর্ন্যান্স ষ্পেশ্যালিষ্ট মো. সোহরাব হোসেন, মনিমালা রায়, ব্রজ কিশোর ত্রিপুরা ও মো. রাসেল কবির। এতে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও পরিবহন) মো. রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী (পানি) আব্দুস সোবহান, কর কর্মকর্তা মো. রমিজ মিয়া, প্রধান এসেসর চন্দন দাশ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, সিসিকের নগর পরিকল্পনাবিদ, আইটি কনসালটেন্ট, আইন কর্মকর্তা ও সিস্টেম এনালিষ্ট। এছাড়া সিসিকের সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat