ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনস্বাস্থ্যের নিরাপত্তায় মানসম্পন্ন ওষুধের ব্যবহার নিশ্চিত করতে সরকার সবসময় সচেষ্ট রয়েছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সংসদ সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে আজ সংসদে আরো  বলেন, নকল-ভেজাল, আনরেজিস্টার্ড ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ এবং বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পর্যায়ের কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত ওষুধের দোকান পরিদর্শন ও তদারকি করছেন। 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। এটি একটি চলমান প্রক্রিয়া।
তিনি বিএনপির সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, গত ১৪ বছরে দেশে স্বাস্থ্য  সেবা খাতের ব্যপক উন্নয়নের ফলে বাংলাদেশ থেকে প্রতিবেশি ভারতে চিকিৎসার জন্য এখন খুব বেশি  লোক যায় না।  
বিএনপির আমলে স্বাস্থ্যসেবা খাতে কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) কিছুই তৈরি করেননি। গত ১৫ বছরে এ খাতে যে উন্নয়ন হয়েছে তাতে দেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর, এমডিজি অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। আপনাদের সময় একটা পুরস্কারের মুখও কেউ দেখে নাই। সেটা ভুলে গেলে চলবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat