ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-২৬
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমাদের সবার কাজ হচ্ছে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে এক করে আগামী নির্বাচনে যশোরের ছয়টি আসনে নৌকাকে জয়যুক্ত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের দায়িত্বে আনতে হবে। দেশের ও যশোরের উন্নয়নের স্বার্থে আপনারা একত্রিত হয়ে পস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার জয় হবে।’
আজ যশোরের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালের পাশে জেলা মহিলা আওয়ামী লীগ, জিলা স্কুলের পিছনে শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, শহরের গাড়িখানায় সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান কবীর শিপলু, কাঁঠালতলায় পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাশিমপুর বাজারে শোক দিবস স্মরণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ, লুৎফুল কবীর বিজু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এসময় কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat