ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-২৫
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারি অথরাইজ অফিসার মো. আলী আজম মিয়াকে ছয় বছরের কারাদন্ড দিয়েছে আদালত। 
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাজিজুর রহমান পৃথক দু’টি ধারায় এ রায় ঘোষণা করেন। 
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে ৫ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা জরিমানা করা হয়। অসাধু উপায়ে অর্জিত সমপরিমাণ অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে আদালত। 
এছাড়া, আরেক ধারায় তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। তবে দুই ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে আসামিকে ৫ বছর কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করে আদালত। 
আসামি আলী আজম মিয়া পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করে। এরপর তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। 
মামলা সূত্রে জানা যায়, ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন ২০১৭ সালের ১৩ এপ্রিল রমনা থানায় এ মামলা করেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat