ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৩
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা সুপ্রিমকোর্টের দক্ষিণ-পশ্চিমমুখী ‘ন্যায় স্মরণি’ খুলে দেয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সুপ্রিমকোর্ট জাজেস কমিটি, এর্টনি জেনারেল, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এবং অন্যান্য নেতাদের মধ্যকার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, এ সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সুপ্রিমকোর্টে প্রবেশের উদ্দেশ্যে একমুখী চলাচলের জন্য ‘ন্যায় স্মরণি’র রাস্তা খোলা থাকছে।
এছাড়া বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সুপ্রিমকোর্ট থেকে যানবাহন বের হওয়ার উদ্দেশ্যে একমুখী চলাচলের জন্য এই রাস্তা উন্মুক্ত থাকবে। অন্যান্য সময় এই গেট বন্ধ থাকবে।
সুপ্রিমকোর্টের পতাকাবাহী গাড়ি ও সুপ্রিমকোর্ট প্রশাসনের গাড়ি, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বৈধ স্টিকারযুক্ত গাড়ি, এটর্নি জেনারেল কার্যালয়ের গাড়ি, সলিসিটর কার্যালয়ের গাড়ি এবং যথাযথ আইডি কার্ডসহ সুপ্রিমকোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং তাদের ব্যক্তিগত এবং ভাড়াকৃত যানবাহন এই রাস্তায় চলাচল করতে পারবে।
এছাড়া রিকশা, সিএনজি, ভাড়াকৃত মোটরসাইকেল পুরাতন হাইকোর্ট ভবন ও বারের পার্কিংয়ের মধ্যবর্তী গোলচত্বরে যাত্রী নামিয়ে মাজার গেট দিয়ে বের হয়ে যাবে। সুপ্রিমকোর্টের দক্ষিণ-পশ্চিমমুখী তিন নেতার মাজারের পাশের গেট দিয়ে গাড়ি ঢোকা এবং বের হওয়ার রাস্তা এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat