ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৩
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলার ধৌলিগরনগর ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে মেঘনা পাড়ের বাত্তির খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা শাকিল (১৯), ধলু মিয়া (৩৮), সোহাগ (৫৩), রাকিব (১৯), মো: রাকিব (২৩) ও মানিক (২৫)। তাদের সবার বাড়ি বরিশালে । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৮ ডাকাত পালিয়ে যায়।
পুলিশ জানায়, ডাকাতদল অস্ত্র নিয়ে জেলেদের মাছ, জালসহ অনান্য সরাঞ্জাম ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের কাছ থেকে ৬টি বড় ছোড়া, ১টি রামদা, ছোট দা ১টি, করাত ১টি ও তাদের ব্যবহারের ১টি নৌকা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ আজ সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ৬ ডাকাতকে আটক করে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat