ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত তিন দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গত ২৪ ঘন্টায় সংক্রমণ কমেছে দশমিক ৬৬ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪২ শতাংশ। আজ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৬ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৯৭০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৩ জন। আগের দিন ২ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১০০ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৯ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪০ জন। শনাক্তের হার ৩ দশমিক ৬২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat