ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দ ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ বেশ কয়েকজন নেতৃবৃন্ধকে দায়ী করে অবৈধ নির্বাচন ঘোষণা করেন সাবেক উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটি অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন । শনিবার বেলা ১১টায় বলরাম মন্দির অঙ্গনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে নব গঠিত কমিটির সভাপতি সুজিত কুমার ঘোষ স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জানান বর্তমান কমিটি গঠনতন্ত্র মেনেই নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। সাবেক কমিটির সভাপতি গৌতম কুমার দত্তের কর্মকালীন নানা অপকর্মের আত্মকাহিনী উত্থাপন করে সুজিত কুমার ঘোষ অভিযোগ করে বলেন গৌতম দত্ত নিজে নেপথ্যে থেকে নির্বাচনে হেরে যাওয়ায় সভাপতি পার্থী রামকৃষ্ণ অধিকারী, সাধারণ সম্পাদক পদে মৃনাল কান্তি দাস এবং বিগত কমিটির নেতা রামপ্রসাদ, গোবিন্দ ভৌমিক ও হরিদাস কুন্ডুদেরকে দিয়ে সিরাজগঞ্জ জেলা কমিটির কয়েক জনের বিরুদ্ধে নানা দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। যে অভিযোগগুলোর কোন সত্যতা বা ভিত্তি নেই। এসব অভিযোগ নির্বাচনে হেরে যাওয়ার গ্লানি সইতে না পেরে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন নবনির্বাচিত সভাপতি শ্রী সুজিত কুমার ঘোষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat