ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-১৭
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্তুগালের ক্যামোস ইনস্টিটিউটের মধ্যে গতকাল মঙ্গলবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ক্যামোস ইনস্টিটিউট-এর প্রেসিডেন্ট জিয়ো রিবিরু ডি আলমিডা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম ফকির বক্তব্য রাখেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে পর্তুগীজ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে পর্তুগীজ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করায় পর্তুগালের ক্যামোস ইনস্টিটিউট-এর প্রেসিডেন্ট জিয়ো রিবিরু ডি এলমিডা এবং পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat