ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, স্বাধীনতা বিরোধীদের দোসর খুনি চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতির কপালে কালিমা লেপন করেছে।
আজ খুলনা মহানগরীর খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতির পিতার ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
মুন্নুজান সুফিয়ান বলেন, আজকে শোককে শক্তিতে রূপান্তর করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন করে উন্নত সমৃদ্ধ এবং জাতির পিতার সোনার বাংলা ও আগামী প্রজন্মের জন্য ডেলটা প্ল্যান বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
খুলনা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিউল্লাহর সভাপতিত্বে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৫ জন শ্রমিকে সাড়ে ৭ লাখ টাকা চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।
এর আগে প্রতিমন্ত্রী খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন। ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat