ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, দেশের ৯ হাজার ডাকঘরের ৪৪ হাজার কর্মী ও ১৮ হাজার উদ্যোক্তা মিলিয়ে বিস্তৃত অবকাঠামো কাজে লাগিয়ে ডাক বিভাগকে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি পুরো ডাক ব্যবস্থাকে ডিজিটাল করার কাজ চলছে।
তিনি বলেন, ‘ডাকঘর শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ডিজিটাইজেশনের প্রভাবে ব্যক্তিগত পর্যায়ে চিঠি আদান-প্রদানের যুগ শেষ হয়ে গেলেও পণ্য পরিবহনে ডাকঘর হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সেবা প্রতিষ্ঠান।’
মন্ত্রী বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এবং বালিহাটি ডাকঘর ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডাকসেবাকে ডিজিটাইজ করতে গৃহীত কর্মসূচি তুলে ধরে বলেন, ‘ডাকঘরকে বিশ্বের সেরা ডাক  কেন্দ্রে রূপান্তরের জরিপ কাজ চলছে। সেপ্টেম্বরেই এই কাজ শেষ হবার কথা। এরপরই আমরা প্রকল্প প্রণয়ন করে বাস্তবায়ন করবো।’
তিনি  বলেন, বর্তমানে দেশের মানুষ এসএমএস, মেইল, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোতে  দেশে বিদেশে থাকা প্রিয়জনের  সঙ্গে কথা বলে। এগুলো আমাদের জন্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল। আমরা প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছি। কথা ডিজিটালি হলেও পন্যতো সশরীরে পাঠাতে হয়। আজকের বাংলাদেশের ডাক বিভাগের সফলতার পেছনে আমাদের রক্ত, ঘাম, পরিশ্রম মিশে আছে।
মন্ত্রী বলেন, দেশের ডাক বিভাগকে ডিজিটাইজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করছি।  ইতোমধ্যে ১৪টি শর্টিং সেন্টার নির্মাণ ও ডিজিটাইজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের ৬৪টি জেলার সব কটি শটিং সেন্টার ডিজিটাইজ করার জন্য তিনি একনেক বৈঠকে অনুশাসন দিয়েছেন। একই সাথে রেলে চিলিং বগি ও আমাদের চিলিং ভ্যান চালু করার নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।
ডাক অধিদপ্তর ও স্থানীয় উপজেলার পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat