ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু একজন ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। বাঙালি জাতির প্রতি তাঁর পরম ভালোবাসা ছিল। তিনি মনে করতেন, বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করার সম্পূর্ণ দায়িত্ব তাঁর এবং ঠিক সেভাবেই তিনি বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন।
তিনি আজ সচিবালয়ে তার সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাঙালিরা যদি বঙ্গবন্ধুকে সঠিকভাবে স্মরণ করে, শ্রদ্ধা জানায় তাহলে বাঙালি জাতিই উন্নত হবে, জাতি হিসেবে একটি ভালো জায়গায় পৌঁছবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে পরিষ্কারভাবে জানানো দরকার যে, একজন সাধারণ মানুষ এমনকি একজন ’ফকির’ হত্যারও বিচার হয়ে থাকে অথচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার দীর্ঘ ২১ বছর বন্ধ করে রাখা হয়েছিল। এ জন্য জারি করা হয়েছিল ইনডেমনিটি অধ্যাদেশের মতো আইন।
শোক দিবস পালনে বঙ্গবন্ধু তাঁর জীবনে কী করে গেছেন এবং আজকের বাস্তবতায় তার প্রাসঙ্গিকতা কী সেসব প্রসঙ্গে আলোচনা করার পরামর্শ দেন আইনমন্ত্রী। এ বছর বড় পরিসরে শোক দিবস পালনের আহ্বান জানান তিনি। আইন মন্ত্রণালয় ১৬ আগস্ট এতিম খানায় খাবার বিতরণ করবে ও ২১ আগস্ট দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় অন্যান্যের মধ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদফতরের মহাপরির্শক শহীদুল আলম ঝিনুক, অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্ম সচিব বিকাশ, উম্মে কুলসুম, কাজী আরিফুজ্জামান ও ড. জাকেরুল আবেদীন বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat