ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের এক  উর্ধ্বতন কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি কোঅর্ডিনেটর ফর গ্লোবাল কোভিড রেসপন্স এন্ড হেলথ সিকিউরিটি লরা স্টোন এই প্রশংসা করেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে লরা স্টোন বলেন, বিপুল জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য অভূতপূর্ব এবং বিশ্বের অনেক দেশের জন্যই এটি একটি রোল মডেল।
দুই দিনের সফরে ঢাকায় এসে লরা স্টোন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন জানান। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন তারা। অন্যদিকে কোভিড ভ্যাক্সিন অনুদান দেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামনের দিনগুলোতে সহযোগিতার ক্ষেত্রসমূহ বিস্তৃত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
লরা স্টোন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য গ্লোবাল একশন প্ল্যান ফর কোভিড-১৯ রেসপন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠক বাংলাদেশের যৌথ আয়োজনের বিষয়টি আলোচনা করেন। এই বৈঠকে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।
এর আগে ডেপুটি কোঅর্ডিনেটর লরা স্টোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন এবং দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। উভয় বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat