ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে আজ মঙ্গলবার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, শোকাবহ আগস্ট মাসে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল এবং পিঁয়াজ নির্ধারিত মূল্যে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রয় শুরু করা হলো। পণ্য বিক্রয়ে শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকে নিয়োগকৃত ডিলারগণের নির্ধারিত দোকান বা স্থাপনা থেকে দেশব্যাপী এ পণ্য বিক্রয় করা হচ্ছে। টিসিবি’র পণ্য বিক্রয়ে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বাণিজ্যমন্ত্রী।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেলারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী আহাদ খানসহ বাণিজ্যমন্ত্রণালয় ও টিসিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নি¤œআয়ের পরিবারের মাঝে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতিলিটার ১১০ টাকা এবং পিঁয়াজ প্রতি কেজি ২০ টাকা দরে (ভর্তুকি মূল্যে) টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে। প্রতি কার্ডধারীর কাছে এক কেজি চিনি, দুই কেজি মশুর ডাল, দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি পিঁয়াজ বিক্রয় করা হচ্ছে। সিটি করপোরেশন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ এবং সময়ে এ সকল পণ্য বিক্রয় অব্যাহত থাকবে। তবে পিঁয়াজ শুধু মহানগরী এবং জেলায় টিসিবি’র আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলা সমূহে বিক্রয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat