ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পণ্য নিয়ে একটি রাশিয়ান জাহাজ মোংলা সমুদ্র বন্দরে এসেছে। সোমবার বিকেল ৪টায় মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতে ভীড়েছে রাশিয়ান পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ জাহাজটি নোঙর করে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ান কোন জাহাজ মোংলায় আসল। এর আগে গত ২৮ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি রাশিয়ার তামারুক বন্দর ত্যাগ করে। জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। জাহাজটিতে ‘রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের ৩ হাজার ৩২৮ দশমিক ২৩৭ টন মেশিনারিজ রয়েছে।
এই পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল বলেন, আমরা সন্ধ্যা থেকে পণ্য খালাস শুরু করার চেষ্টা করব। পরবর্তীতে যতদ্রুত সম্ভব রংপুরে পাঠানো হবে।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়। রাশিয়া ইউক্রেন-যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে পণ্য আসবে বলে আশা করেন তিনি।
২০২১ সালের ১৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ৭০০ টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ ‘এমভি পেসকোয়ালিস’ মোংলা বন্দরে ভিড়েছিল। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। সেটি এখনও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat