ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে আজ চুক্তি স্বাক্ষর করেছে হংকং-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড মালিকানাধীন নারীদের অন্তর্বাস তৈরির প্রতিষ্ঠান মেসার্স নোভা ইনটিমা লিমিটেড। এ নিয়ে মোট ১১টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে বেপজার সাথে চুক্তি স্বাক্ষর করেছে, যারা ২৪ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং নোভা ইনটিমার ব্যবস্থাপনা পরিচালক বিজয় উত্তম রাজধানীতে বেপজার নির্বাহী দপ্তরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
নোভা ইনটিমা বছরে ৬ কোটি ইউনিট নারীদের বিভিন্ন ধরনের অন্তর্বাস এবং অন্তর্বাস তৈরির ফেব্রিক্স ও এক্সেসরিজ সামগ্রী উৎপাদন করবে। কারখানাটিতে ৫ হাজার ৬২৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে একই মালিকানাধীন আরও দুইটি প্রতিষ্ঠান রয়েছে যারা প্রায় ২ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগে নারীদের অন্তর্বাস তৈরি করছে।কারখানা দুটিতে প্রায় ৬ হাজার বাংলাদেশি কাজ করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat