ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্টের প্রধান বেনিফিশিয়ারি সেনা-শাসক জিয়াউর রহমান সুস্পষ্টভাবে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ব্যর্থ স্বপ্ন দেখেছেন। সেই ব্যর্থ স্বপ্ন পূরণে বিএনপি-জামাত এখন আবার দেশকে অস্থিতিশীল করার জন্য অযৌক্তিক অজুহাতে মাঠে নেমেছে।
আওয়ামী লীগের উদ্যোগে শোকাবহ আগস্ট মাসের মাসব্যাপী কর্মসূচির সূচনা দিনে আজ সোমবার সকালে হালিশহর বড়পোল মোড়ে বঙ্গবন্ধুর বৃহত্তম ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন-পূর্ব সমাবেশে তারা এ কথা বলেন।
সমাবেশের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যার দৃশ্যমান খুনিদের বিচার ও রায় কার্যকর হলেও মূল হোতা ও পরিকল্পনাকারীরা এখনও অধরা রয়ে গেছে। তারাই আবার আরেকটি আগস্ট ট্র্যাজেডি ঘটানোর হুমকি দিচ্ছে। এরা প্রকাশ্যেই বলছে ’৭৫ এর ১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এদের নির্মূল করতে একাত্তরের হাতিয়ারকে শানিত করা সময়ের দাবি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর সারাবিশ্ব কেঁদেছে। বাঙালি জাতি বিশ্বসভায় কলঙ্কিত হয়েছে এবং বিশ্বাসঘাতক হিসেবে স্বীকৃত হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশ ও স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের এখনই প্রতিহত করতে পাড়ায় মহল্লায় জনগণকে সাথে নিয়ে দুর্গ গড়ে তুলতে হবে। তা না হলে জাতীয় অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে।
সমাবেশে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ খোরশেদ আলম সুজন, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা আলহাজ সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদকম-লীর সদস্য আলহাজ শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, আব্দুল আহাদ, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, মোর্শেদ আক্তার চৌধুরী। থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat