ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত মহাপারিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।
আজ বুধবার বেলা সোয়া ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে  মন্তব্য লিখে স্বক্ষর করেন।
এ সময় বাহিনীর  উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, ঢাকা রেঞ্জের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ওসি (তদন্ত ) তন্ময় মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরপর তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও শহরের আনসার প্রশিক্ষণ মাঠ পরিদর্শণ করেন।
এরআগে তিনি সকাল সাতে ৯ টায় গোপালগঞ্জ পৌঁছে ২৩ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর পরিদর্শণ করেন। সেখানে তিনি ১টি বৃক্ষের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat