ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যপরিচালনায় মিতব্যয়ী হতে হবে। বিদ্যুৎ ও জ্বালানিসহ ব্যবহার্য্য বিভিন্ন খাতে ব্যয় সংকোচন ও সাশ্রয়ী হওয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 
আজ অপরাহ্নে বাটালি হিলস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে চসিকের বিভিন্ন স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর মোবারক আলী, অধ্যাপক মো. ইসমাইল, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম মাসুম, আব্দুল বারেক, মো. শাহেদ ইকবাল বাবু, গোলাম মোহাম্মদ জোবায়ের, সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আকবর আলী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের প্রমুখ।
তিনি বলেন, করোনার ধকল সামলে না উঠতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে এই সংকট সমাধানের জন্য শুধুমাত্র স্বল্পমেয়াদী উদ্যোগ নিলে হবে না। এই জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনার। নগরীতে যে সব বিলবোর্ড টাঙানো হয়েছে তা চসিকের অনুমোদিত কি না তা খতিয়ে দেখতে হবে এবং বিলবোর্ডগুলোতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হয় তা কমিয়ে আনাসহ সরকারি নির্দেশনা অনুযায়ী পঁচিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন মেয়র। 
সভায় সৌন্দর্যবর্ধনের জন্য চসিক যে সকল প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেসব চুক্তির মেয়াদ উর্ত্তীণ হলে তাদের চুক্তি বাতিল বলে গণ্য করা ও সৌন্দর্যবর্ধনের নামে অবৈধ স্থাপনা নির্মাণ করে সৌন্দর্যহানি করেছে সেগেুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মেয়র সৌন্দর্যবর্ধনের নামে নগরীতে যেসব অপরিকল্পিত কাজ করা হয়েছে তা পরিহার করে নতুন উদ্যোগে নগরীর সৌন্দর্য্যবর্ধনের ওপর পরিকল্পনা নেয়া হবে বলে অভিমত ব্যক্ত করেন। 
সভায় চসিকের যে সমস্ত কর্মকর্তা-সরকারি বিধি-বিধান অনুযায়ী গাড়ি ব্যবহার করতে পারবেন তাদের গাড়ি নিশ্চিত করা এবং যারা বিধিবিধানের বাহিরে গাড়ি ব্যবহার করছেন তাদের গাড়ি ব্যবহার থেকে বিরত থাকার ও জ্বালানি ব্যবহারের সাশ্রয়ী হওয়াসহ যেসব যানবাহন মেরামতযোগ্য তা তালিকা করে মেরামতের ব্যবস্থা করা এবং গাড়ি মেরামত করলেও ব্যবহারের উপযুক্ত নয় তা নিলামে বিক্রয়ের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য অর্জনে কন্টেইনার সংখ্যা আরো বৃদ্ধি করা, নতুন কন্টেইনার মুভার ক্রয় করা, ত্রুটিযুক্ত আবর্জনাবাহী গাড়ি দ্রুত মেরামত ও রং করে ব্যবহারের উপযোগী করা এবং পরিচ্ছন্ন বিভাগের বিগত ৬ মাসের বিভিন্ন কার্যক্রমের খতিয়ান ওয়ার্ডভিত্তিক আগামী একমাসের মধ্য মেয়র বরাবরে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat