ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৯০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে আজ সকালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাইফুল ইসলাম জানান- নিহতরা হচ্ছেন, পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের জাহির উদ্দিনের ছেলে সুরুজ আলী (৬৫) একই উপজেলার গৌরাকান্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহজাহান মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার থেকে একটি অটোরিকশা সাতজন যাত্রী নিয়ে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মহিষবেড় নামক স্থানে পৌঁছলে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার যাত্রী সুরুজ আলী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অপর ছয়যাত্রীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শাহজাহান মিয়া নামের আরেক যাত্রী মারা যায়।
অটোরিকশার চালকসহ অন্যান্য আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। ঘাতক ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat