ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক পরিকল্পনা গ্রহণের ফলে বিশ্বে মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অন্যতম অর্জন সম্ভব হয়েছে।
তিনি আজ দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’র  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগিয়ে চলছি। বিশ্ব ব্যাংক’কে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গর্বের পদ্মা সেতু নির্মাণ করেছি। আমরা মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। বিরল উপজেলাতে চাহিদার তুলনায় উদ্বৃত্ত মৎস্য উৎপাদন করছি। বিশ্বে মিঠা পানির মৎস্য উৎপাদনে আমাদের যে অর্জন, তা সম্ভব হয়েছে সঠিক পরিকল্পনা গ্রহণের কারণে। প্রধধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব আমরা এগিয়ে চলেছি।’
বিরল উপজেলার নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো. আখতারুজ্জামান প্রমূখ বক্তৃতা করেন।
এর আগে প্রতিমন্ত্রী রাণীপুকুর ইউনিয়নের মুল্লুক দেওয়ান পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এছাড়াও তিনি রোববার সকালে বিরল উপজেলার জামতলী হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার ভায়া উত্তর গোবিন্দপুর পর্যন্ত, ধামইর ইউপি হেড কোয়াটার হতে তারগাঁও ইউপি হেড কোয়াটার পর্যন্ত রাস্তা, রামপুর হতে নেহাগ্রাম কুবের দোকান পর্যন্ত সড়ক, কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা  বাজার পর্যন্ত রাস্ত ও ধামইর ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত সড়কের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী পরে বিরল উপজেলার বুনিয়াদপুরে বন বিভাগ আয়োজিত তুলাই নদীর ধারে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ও বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat