ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশালের উজিরপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬ জনকে গাজীপুরে দাফন করা হয়েছে। গাজীপুর থেকে পদ্মাসেতু হয়ে কুয়াকাটায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণপুর নছের মার্কেট এলাকায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের ফজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে হারুনর রশীদ, জয়ের টেক গ্রামের রহমানের ছেলে জালাল হোসেন, হাসান আলীর ছেলে আব্দুস সালাম, জব্বারের ছেলে শহিদুল ইসলাম ও আহাকি এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাসান।
বৃহস্পতিবার পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশে দু’টি মাইক্রোবাসে ২৩ জন সফরসঙ্গী নিয়ে রওনা হন তারা। দুর্ঘটনা কবলিত মাইক্রো বাসে ১০ জন ছিলেন।
এদের মধ্যে ৬ জন মারা গেছেন ও বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানায়, নিহতের বাড়ি পাশাপাশি এলাকায়। তারা একে অপরের আত্মীয়-স্বজন। এই গ্রামে আগে কখনো একসঙ্গে এত লোকের মৃত্যু হয়নি। এটা মেনে নেয়া কষ্টকর।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat