ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে বিপদজনক পথে ইতালি গমন খুবই উদ্বেগজনক। শ্রম অভিবাসী আইনানুসারে বিকল্প বৈধ পথ প্রদর্শন জরুরি।
শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগীতায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন-বৈধভাবে ইতালিতে বাংলাদেশীদের কাজের সুযোগ তৈরি করতে কাজ করছে উভয় দেশের সরকার। বিপদজনক পথে যারা ইতালি যাওয়ার ঝুঁকি নেয়, তারা মানব পাচারের শিকার হয়ে প্রতারণা,অমানবিক হিং¯্রতা ও অত্যাচারিত হচ্ছেন। ভূমধ্যসাগর এবং উত্তর-পশ্চিম আটলান্টিক সাগর পথ পাড়ি দিতে গিয়ে গতবছরে ৩ হাজার ২৩১ জন মৃত্যুবরণ করেছে। তাই মানব পাচার বন্ধ করার জন্য পাচারকারীদের দমন, অবৈধ অভিবাসন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ পথে বিদেশ যাবার পেছনের মূল কারণ খুঁজে বের করা এবং শ্রম অভিবাসী আইনানুসারে বিকল্প বৈধ পথ প্রদর্শন জরুরি। মানব পাচার নিরুতসাহিত করতে দক্ষ শ্রমিক তৈরি করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রতি আহবান জানান।
সভায় শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক। উপস্থিত ছিলেন সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
মতবিনিময় সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মী ও অভিবাসীদের অভিভাকগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat