ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৭৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ১ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ২ দশমিক ৩৯ শতাংশ।
এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৫৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০  শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮৪ জন। আগের দিন ৯ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ১০৪ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৫২ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৯৩ জন। শনাক্তের হার ৭ দশমিক ০৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ০৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat