ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্দোনেশিয়ায় খারাপ আবহাওয়ার কারনে ফেরিডুবির ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি হয়েছে। তল্লাশি ও উদ্ধার কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।
সূত্র মতে, ইন্দোনেশিয়ার টার্নেট দ্বীপে খারাপ আবহওয়ার কারনে দ্য কে এম চাহায়া আরাফাহ নামের ফেরি উল্টে যায়। এর পর পরই নিখোঁজ ১৩ জনের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়।
টার্নেট সার্চ এন্ড রেস্কিউ এজেন্সি এক বিবৃতিতে বলেছে, বুধবার সন্ধ্যায় চার এবং এর পরে আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। চারজন এখনও নিখোঁজ রয়েছে।  
ফেরিটি কাছের হালমাহেরা দ্বীপে যাচ্ছিল। এতে ৭৭ জন যাত্রী ছিল। ৬৪জনকে উদ্ধার করে কাছের একটি গ্রামে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে স্থানীয় গ্রামের বাসিন্দারাও সহযোগিতা করে। 
উল্লেখ্য, ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা।
বিশ্বের গভীর হ্রদ সুমাত্রা দ্বীপে ২০১৮ সালে ফেরি ডুবির ঘটনায় ১৫০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat