ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মালয়েশিয়ায় ২ দিনের (১৯-২০ জুলাই) সরকারি সফরে আজ বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 
ড. মোমেন মালয়েশিয়ার নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অচিরেই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর প্রত্যাশার কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ’র সাথে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। 
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মালয়েশিয়ার সদ্য-সাবেক প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মুহিইদ্দিন ইয়াসিনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এসব বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার, উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, হাইকমিশনের মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মো: নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat