ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
তিনি দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও বাংলাদেশ ব্যাংককে তাগিদ দেন। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন। এ ব্যাপারে আবদুল হামিদ বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরো জোরদার করার ও পরামর্শ দেন।
নতুন গভর্নরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। এসময় নবনিযুক্ত গভর্নর তার  দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat