ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হেইডি হাউটালা’র নেতৃত্বে  ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির ৬ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আজ তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হোসে ম্যানুয়েল গার্সিয়া-মারগালো, সভেন সাইমন, আজনেস জোঙ্গেরিয়াস, জর্দি কানাস পেরেজ এবং ম্যাক্সিমিলিয়ান ক্রাহ। 
সাক্ষাতকালে তারা ব্যবসা-বাণিজ্য, জিএসপি সুবিধা, বাংলাদেশ শ্রম আইন, ন্যাশনাল এ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, তৈরী পোশাক শিল্প, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্পিকার শিশু শ্রমকে দারিদ্র্যের সাথে সম্পর্কিত উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। দরিদ্র পরিবারের মায়েদের মোবাইলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রেরণ, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে। ফলে শিশু শ্রমও কমে এসেছে। এসময় তিনি বলেন, তৈরী পোশাক শিল্পের ৮০ শতাংশ নারী শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। এসময় স্পিকার  ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির সদস্যদের তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আন্তরিক ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ জানান।
ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রতিনিধিদলের সদস্যরা স্পিকারের কাছ থেকে শ্রম আইন সংশোধন, শিশু শ্রম, শিশু অধিকার এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের বিষয়ে পাশে থাকতে স্পিকারকে আশ্বস্ত করেন। 
এ সময় ইউরোপীয় পার্লামেন্ট এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat