ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যারিয়ারের দীর্ঘ সময় যাবত ফর্মের বাইরে থাকা ভারতীয় ক্রিকেট দলের  সাবেক অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা যখন তুঙ্গে তখনই তার পাশে এসে সাহস দিলেন  চির প্রতিদ্বন্দি পাকিস্তান অধিনায়ক বাবর আজম।  ২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ সেঞ্চুরি পাওয়া  কোহলি ভুগছেন রান খড়ায়।  বড় ইনিংসের দেখাই পাচ্ছেন না তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ২০২০ থেকে এ বছর পর্যন্ত ৭০ ইনিংসে ২১টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান করেছেন কোহলি। সর্বোচ্চ ইনিংস ৮৯। অথচ ২০২০ সালের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন কোহলি। 
তাই তিন বছর ধরে সেঞ্চুরি না পাওয়ায় কোহলিকে নিয়ে সমালোচনা-আলোচনা তুঙ্গে। তবে কোহলির পাশে থেকে অনেকে আবার উৎসাহও দিচ্ছেন। এবার সেই তালিকায় চমক হিসেবে যোগ দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 
কোহলিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে সাহস যুগিয়েছেন বাবর। 
কোহলির সাথে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করে বাবর লিখেছেন লিখেছেন, ‘এটা (খারাপ সময়) কেটে যাবে। শক্ত থাকো।’
ক্রিকেটে ভারত-পাকিস্তান যুদ্ধ আকাশ ছোঁয়া। রাজনৈতিক কারনে ২০১৩ সাল থেকে দ্বিপাক্ষীক সিরিজও খেলে না ভারত-পাকিস্তান। এরমধ্যে ফর্মহীন কোহলির জন্য বাবরের এমন অনুপ্রেরণামূলক পোষ্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে। প্রশংসার জোয়ারে ভাসছেন বাবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat