ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-১৪
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায়, নড়াইলঃ- নড়াইলে রিকশাচালক হত্যা, আপন তিন ভাইসহ সাতজনের যাবজ্জীবন। নড়াইলে পূর্বশত্রুতার জেরে রাজু শেখ নামে এক রিকশা চালকে হত্যার দায়ে আপন তিন ভাই সহ মোট সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এ দণ্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ৩০ এপ্রিল নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মোসলেম শেখ ও তার তিন ছেলে দাউদ শেখ, বুলু শেখ, দুল মিয়া, একই গ্রামের দাউদ শেখের ছেলে শামিম এবং তাদের দলীয় কুটি মিয়া, নাসিম শেখ ও সেকোন শেখ প্রতিবেশী রিকশাচালক রাজু শেখকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।পরে এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ওই আটজনের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচারকার্য চলাকালে আসামি মোসলেম শেখ মারা গেলে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন। এর মাঝে আসামি দুল মিয়া ও শামিম শেখ জামিনে থাকা অবস্থায় পালিয়ে যায়।মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতিতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat