ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-১৪
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বুধবার সে দেশের ১৮ বা তদুর্দ্ধ ব্যক্তিদের কোভিড-১৯ এর ভ্যাকসিন নোভাভ্যাক্স ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে মহামারি করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের প্রদানের ক্ষেত্রে আরও একটি নতুন মাত্রা যোগ হলো।
আমেরিকান কোম্পানির উৎপাদিত এই ভ্যাকসিন ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহার হচ্ছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে এনিয়ে যুক্তরাষ্ট্রে তিনটি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পেল। এর আগে যুক্তরাষ্ট্রে মাত্র দু’টি ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রনে অনুমোদন পেয়েছিল।
যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনেস্ট্রশন’র কমিশনার রবার্ট ক্যালিফ এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাপ্ত বয়স্কদের অনেকেই প্রাণঘাতি কোভিড-১৯ এর কোনো ভ্যাকসিনই গ্রহণ করেনি, তাদের জন্য জরুরি ভিত্তিতে নোভাভ্যাক্স ভ্যাাকসিনের অনুমোদন দেয়া হলো। তাছাড়া, এই ভ্যাকসিনের নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদনের গুণগতমানও পরীক্ষা-নিরীক্ষা করে প্রাপ্ত বয়স্কদের জন্য অনুমোদন দেয়া হলো।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কয়েক হাজার কোভিড-১৯ রোগির উপর ক্লিনিক্যালি ট্রায়ালে এই ভ্যাকসিনের ৯০ শতাংশ সুফল পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন্। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat