ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে, বেলা ১১টায় বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মনির উদ্দিন জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো মেরামত এবং লাইনচ্যুত ওয়াগন রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই ব্যাপারে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার এসএম সাইফুল ইসলাম জানান- প্রায় ৭ ঘন্টা পরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে আগে দুই পার্শ্বে আটকাপড়া ট্রেনগুলো আগে পাচিং করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat