ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শুক্রবার নারা অঞ্চলে নির্বাচনী প্রচারনাকালে গুলিবিদ্ধ হয়েছেন। তার বেঁচে থাকার তেমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। দলীয় নেতা-কর্মীরা তার মৃত্যুর আশংকা করছেন। তাকে পিছন থেকে কে বা কারা গুলি করেছে, সে সম্পর্কে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি অথবা পুলিশ কিছুই জানাতে পারেনি। তবে ক্ষমতাসীন এলডিপি জিজি সংবাদ সংস্থাকে জানিয়েছে, অ্যাবের ঘাড় থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার বেচে থাকার সম্ভাবনা নাই বললেই চলে। দেশটির নারা অঞ্চলে নির্বাচনী এক প্রচারণা অনুষ্ঠানে বন্দুক হামলা শিকার হওয়ার পর তার এমন পরিণতি হয়। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে ও বার্তা সংস্থা কিয়োদো জানায়,  জাপানের সাবেক এ নেতা রোববারের উচ্চ কক্ষের নির্বাচনের প্রাক্কালে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলির শব্দ শোনা যায়।
তার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি সূত্র বার্তা সংস্থা জিজি’কে জানায়, সেখানে গুলির শব্দের পরপরই ৬৭ বছর বয়সী অ্যাবে ঢলে পড়ে যান এবং তার ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা যায়।
কে কারা অ্যাবেকে গুলি করেছে সে সম্পর্কে এলডিপি বা স্থানীয় পুলিশ কেউ তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করতে পারেনি।
এনএইচকে ও কিয়োদো উভয় সংবাদমাধ্যম জানায়, এ ঘটনার পরপরই আ্যাবেকে হাসপাতালে নেওয়া হয়।
জাপানের দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী অ্যাবে ২০০৬ সালে প্রথমে এক বছরের জন্য দেশের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আবারো জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat