ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৭-০২
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কাতারের রাজধানী দোহায় আলোচনা অব্যাহত রয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা ও বৈদেশিক মজুদ ছাড়ের বিষয়ে  বৈঠকে আলোচনা চলছে। 
মার্কিন পররাষ্ট্রদপ্তর শুক্রবার এ কথা জানায়। 
এর আগে কয়েকমাস বিরতির পর মার্চে উভয়পক্ষ আলোচনায় বসেছিল।
আফগানিস্তানের বৈদেশিক রিজার্ভ যুক্তরাষ্ট্রে মজুদ রয়েছে। তালেবান এ অর্থ ছাড়ের চেষ্টা চালিয়ে আসছে। দেশটিতে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র এ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার আশ্বাস দিয়েছে।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বুধ ও বৃহস্পতিবারের আলোচনায় ত্রাণ সহায়তা হিসেবে পূর্বের অঙ্গীকৃত সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। 
আফগানিস্তানে গত সপ্তাহে ভয়াবহ  ভূমিকম্পে এক হাজারেরও বেশি লোক প্রাণ হারায়। হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়ে। তালেবান জরুরি ভিত্তিতে বিশ্ব সহায়তার অনুরোধ জানায়।
আফগানিস্তানে বিশেষ মার্কিন প্রতিনিধি থমাস ওয়েস্টের নেতৃত্বে বৈঠকে যুক্তরাষ্ট্র ভূকিমম্পে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।
এছাড়া বৈঠকে মার্কিন প্রতিনিধি নারী অধিকারের বিষয়ে চাপ দেন যা উভয়পক্ষের আলোচনার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তালবান মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধের ঘোষণা দেয়ার পর গত মার্চে উভয়পক্ষের আলোচনা বাতিল হয়ে গিয়েছিল।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ২০ বছরের সামরিক সহায়তা প্রত্যাহারের পর ২০২১ সালের আগস্টে তালেবান পুনরায় ক্ষমতা দখল করে।
এর পর পরই যুক্তরাষ্ট্র সাতশ কোটি ডলার বৈদেশিক রিজার্ভ জব্দ করে। আফগানিস্তানে বর্তমানে গভীর অর্থনৈতিক সংকট চলছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তালেবানকে এখনও সন্ত্রাসী গ্রুপ হিসেবেই বিবেচনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat