ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক 'মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে আজ  এই সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সংযোগের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদক বিরোধী উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক অরূপ রতন চৌধুরী, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট ডাঃ শোয়েবুর রেজা চৌধুরী এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক ডা: রায়হানুল ইসলাম।
শামসুল হক টুকু বলেন, মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িতদের ছাড়া অন্য মাদকাসক্ত ব্যক্তিদের কখনই অপরাধী হিসেবে গণ্য করা যাবে না। মাদকাসক্তি একটি  মানোসামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা । এ জন্য মাদকাসক্ত ব্যক্তির বিজ্ঞানসম্মত চিকিৎসা জরুরি।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে  প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে একাজে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংযোগের সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম রনি। সভায় বিভিন্ন মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন বেসরকারি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র এবং রিকভারীগন অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat