ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শহর কুতুব হজরত শাহ সুফি আমানত খান ওরফে আমানত শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে খাজেগান, খতমে গাউসিয়া ও মিলাদ শেষে বিশেষ মোনাজাত।
দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন মোতওয়াল্লী শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লাহ খান (প্রকাশ বড় মিয়া)। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে বিভিন্ন ভাইরাসের প্রকোশ থেকে সুরক্ষিত রাখতে এবং ভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্তদের আরোগ্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এনায়েত উল্লাহ খান বলেন, আত্ম-অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, হানাহানি, অনৈতিক-অনৈসলামিক কার্যকলাপের দরুণ বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। এখন সকল ভেদাভেদ দূর করতে শাহ আমানতের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই।
তিনি আরো বলেন, এদেশে ইসলাম এসেছে আওলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে আওলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মাধ্যমে প্রকৃতপক্ষে মানব সমাজ মুক্তি পেতে পারে। নৈতিকতা চর্চার বিকল্প নেই। মানবজীবনের অন্যতম মহৎ গুণ হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালোবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন মানব সমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌঁছে দিতে পারে। প্রকৃত আউলিয়া-কেরাম ও হক্কানী পীর মাশায়েখগণই সেই পথেই আজীবন কাজ করে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন শাহ সুফি ফৌজুল কবীর, শাহসুফি সৈয়দ মুহাম্মদ খাজা বেলায়েত উল্লাহ খান আল হাসানী, শাহজাদা সালামত উল্লাহ খান, শাহজাদা ইজাজ উদ্দিন মো. আজিম খান, শাহজাদা আহমদ উল্লাহ খান, শাহজাদা হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ খান, শাহজাদা মুহাম্মদ নুরু উল্লাহ খান, শাহজাদা মুহাম্মদ আহছান উল্লাহ খান, আমানত খান ফাউন্ডেশনের সমন্বয়কারী সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ, সৈয়দ মুহাম্মদ আরিফ উল্লাহ খান তাইফ, শাহজাদা ফরহাদ উদ্দিন মো. আলী খান ও শাহজাদা ফয়সাল উদ্দিন মো. আলী খানসহ আলেম-মাশায়েখ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ মাহফিলে শরিক হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat