ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-২৯
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডার পশ্চিমাঞ্চলে ব্যাংক ডাকাতিকালে পুলিশের সাথে গুলিবিনিময়ে সন্দেহভাজন দুই ডাকাত নিহত এবং ছয় কর্মকর্তা আহত হয়েছে। সন্দেহভাজন তৃতীয় ডাকাত নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানায়।
পুলিশের বিবৃতিতে বলা  হয়, ব্রিটিশ কলম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়ার বাইরের সানিচে স্থানীয় সময় সকাল ১১ টার দিকে সশস্ত্র দুই ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে উপস্থিত কর্মকর্তাদের প্রতিরোধের মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়।
তবে ব্যাংক কিংবা জনতা তাদের কারো মধ্য থেকেই কেউ হতাহত হয়নি। এদিকে সন্দেহভাজন তৃতীয় ডাকাত নিখোঁজ রয়েছে ধারনা করা হচ্ছে।
এদিকে সন্দেহভাজনদের গাড়িতে বিস্ফোরক ডিভাইস পাওয়া যাওয়ায় তা ব্যাংক ভবনের আশেপাশেও থাকতে পারে, এই আশংকায় ভবন খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনা জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat