ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক বাংলাদেশের চার জন প্রয়াত চারুশিল্পীকে নিয়ে আজ থেকে দুইদিনব্যাপী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
এই বিশিষ্ট শিল্পীরা হলেন- শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, শিল্পী এস এম সুলতান এবং শিল্পী কাইয়ুম চৌধুরী।
এদিকে আজ অনুষ্ঠানের প্রথম দিনে বিকাল ৫টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং সন্ধ্যা ৬টায় পটুয়া কামরুল হাসান স্মরণে আয়োজিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম। শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প সমালোচক মোস্তফা জামান মিঠু।
শিল্পসমালোচক ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভ্রাতুষ্পুত্র শিল্পী মিজানুর রহমান আলোচনায় অংশ নেন।
পটুয়া কামরুল হাসান-কে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আলোচনায় অংশ নেন শিল্পসমালোচক স্থপতি সামসুল ওয়ারেস ও পটুয়া কামরুল হাসানের কন্যা সুমনা হাসান।
আগামীকাল অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিকাল ৫টায় শিল্পী এস এম সুলতান এবং সন্ধ্যা ৬টায় শিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে আয়োজিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।
শিল্পী এস এম সুলতানকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী। আলোচনা করবেন শিল্পী নাসিম আহমেদ নাদভী। শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্প সমাচোলক শাওন আকন্দ। আলোচনা করবেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক এবং শিল্পী কাইয়ুম চৌধুরীর পুত্র মইনুল ইসলাম জাবের।
একাডেমির সচিব মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat