ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে নাম রেখে সারাদেশে আলোচিত তিন নবজাতক স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) সন্ধ্যায় বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় তিন শিশুর পিতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই তিন শিশুর জন্য প্রতিটি এক ভরি ওজনের মোট তিন ভরির তিনটি স্বর্ণের চেইন উপহার পৌঁছে দেন তিনি। সঙ্গে উপহার দেন ফল ও ফুল। এই সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত-ই-খুদা, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা ও বন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
নবজাতকদের পিতা আশরাফুল ইসলাম অপু জানান, দুপুরে তার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করেন শামীম মুসফিক। পরে সন্ধ্যা ছয়টার দিকে তার বাড়িতে আসেন। একত্রে জন্ম নেওয়া তিন সন্তানের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে রাখায় খুশি হয়ে, প্রধানমন্ত্রী তিনটি স্বর্ণের চেইন, ফুল ও ফল উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত বলে জানান অপু ও তার পরিবারের লোকজন।
গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠ এলাকার একটি ক্লিনিকে আশরাফুল ইসলামের স্ত্রী অ্যানি বেগম অস্ত্রপচারের মাধ্যমে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম দেন। উক্ত ক্লিনিকের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. বেনজীর হক পান্নার প্রস্তাবে তিন নবজাতকের নাম ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’ রাখেন পরিবারের লোকজন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে ব্যাপক আলোচিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat