ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটি (জেসিসি)’র ৭ম দফা বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
এমইএ সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন।
মোমেন জেসিসি বৈঠকে যোগ দিতে শুক্রবার ভারতে পৌঁছেন। এটি কোভিড-১৯ মহামারি পরবর্তী প্রথম বৈঠক। এর আগের বৈঠকটি ২০২০ সালে ভাচুয়ালি অনুষ্ঠিত হয়।
কর্মকর্তারা জানান, ‘জেসিসিতে কোভিড-১৯ এর প্রেক্ষিতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।’
যদিও, এমইএ’র এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, পানি সম্পদ, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক ও বহুমুখী ইস্যুগুলোসহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে।
তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর যৌথ আয়োজনে ‘ইন্টার‌্যাক্টিভ বিজনেস মিটিং’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগদান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat